News71.com
 Bangladesh
 24 Nov 21, 12:58 PM
 203           
 0
 24 Nov 21, 12:58 PM

বাংলাদেশ-মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে॥

বাংলাদেশ-মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে॥

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ ও মালদ্বীপ যৌথভাবে কাজ করবে। মালদ্বীপের সফররত উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিম মঙ্গলবার (২৩ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বাসস জানায়, রাষ্ট্রপতি বঙ্গভবনে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং ক্রমান্বয়ে বাণিজ্য-বিনিয়োগসহ তা বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি আশা প্রকাশ করেন, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতির এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে। মালদ্বীপে বাংলাদেশের জনশক্তির চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন দক্ষ জনশক্তি রফতানির ওপর গুরুত্ব দিচ্ছে এবং সেই লক্ষ্যে দেশে প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন