
নিউজ ডেস্কঃ ঘনকুয়াশার কারণে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়। তবে এখনো ঘাট থেকে ৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট রয়েছে। এতে দুভোর্গ পোহাহে হচ্ছে এ নৌরুটে চলাচলরত হাজারো যাত্রী। ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মধ্যরাত থেকেই কুয়াশা বাড়তে থাকে। ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এতে নদীর মার্কিং পয়েন্ট এবং বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের সবগুলো ফেরি বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। সকাল ৯টার দিকে কুয়াশার মাত্রা কমে আসলে আবারো ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।