News71.com
 Bangladesh
 24 Nov 21, 01:11 PM
 192           
 0
 24 Nov 21, 01:11 PM

মানবতাবিরোধী অপরাধে বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড॥

মানবতাবিরোধী অপরাধে বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড॥

নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল মোমিন তালুকদারের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।বুধবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। এর আগে ১ নভেম্বর ট্রাইব্যুনাল এ মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন বলে আদেশ দেন। ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সুলতান মাহমুদ সিমন ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।আসামি পলাতক থাকায় তার পক্ষে আইনজীবী ছিলেন রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আইনজীবী (ডিফেন্স লইয়ার) আবুল হাসান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন