News71.com
 Bangladesh
 24 Nov 21, 11:15 PM
 174           
 0
 24 Nov 21, 11:15 PM

নির্বাচনী সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা॥ সিইসি

নির্বাচনী সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা॥ সিইসি

নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে সহিংসতা রোধে আপ্রাণ চেষ্টা থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আগারগাওয়ের নির্বাচন ভবনে বুধবার (২৪ অক্টোবর) আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সিইসি বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের বিষয়ে সতর্ক করা হচ্ছে। এমপি-মন্ত্রীদের অধিকাংশই আচরণবিধি অনুসরণ করেন। দু’চার জন মানছেন না বলে অভিযোগ এসেছেছে। তাদের চিঠিও দেওয়া হয়েছে এলাকা ছাড়ার জন্যে।

তিনি বলেন, প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘন করলে অতীতে মামলা করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতেও প্রয়োজনে মামলা করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রথম দুই ধাপের ভোটে সহিংসতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে আমরা আপ্রাণ চেষ্টা করবো নির্বাচনী সহিংসতা রোধ করার জন্যে। একটাও সহিংস ঘটনা হবে না, মারামারি হবে না এমন নিশ্চয়তা আমরা দিতে পারি না। আমরা চেষ্টা করবো এগুলো নিয়ন্ত্রণ করতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন