News71.com
 Bangladesh
 24 Nov 21, 11:24 PM
 201           
 0
 24 Nov 21, 11:24 PM

কারাগারে সাঈদীকে আপ্যায়নের মানে হয় না॥ তথ্য প্রতিমন্ত্রী

কারাগারে সাঈদীকে আপ্যায়নের মানে হয় না॥ তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো কুখ্যাত রাজাকারের বিচার কার্যক্রম শেষ হয়েছে। তাকে বছরের পর বছর কারাগারে রেখে ভরণপোষণ দিয়ে, আদর-আপ্যায়ন করার কোনো মানে হয় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেন, সাঈদীর আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল। সেটা আইনি প্রক্রিয়ায় যাবে, রিভিউ হতে পারে। আমি বলতে চাই, বিষয়টা নিয়ে স্বোচ্চার হওয়া উচিত। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন