News71.com
 Bangladesh
 26 Nov 21, 11:34 AM
 182           
 0
 26 Nov 21, 11:34 AM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জন আশঙ্কাজনক॥

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জন আশঙ্কাজনক॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সাততলা ভবনের চারতলায় অগ্নিকাণ্ডে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি জানিয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কারও শারীরিক অবস্থাই ভালো না। দগ্ধরা হলেন- পারভেজ (২৮) তার ৯৯ শতাংশ, মামুন (২৭) ৯৯ শতাংশ ও জীবন (২০) ৩০ শতাংশ পুড়ে গেছে।

তাদের সহকর্মী রিয়াজ জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ থানা সংলগ্ন আদনান টাওয়ার সাততলা ভবনের চারতলায় রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধরা সবাই ইপিজেডের অনন্ত অ্যাপারেলস নামক একটি পোশাক কারখানায় চাকরি করেন। এদের মধ্যে পারভেজ ছিলেন কারখানার সুপারভাইজার, জীবন অপারেটর ও মামুন হেলপার হিসেবে কর্মরত। তারা আদনান টাওয়ারের মেসে ভাড়া থাকেন। দগ্ধদের সঙ্গে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, দগ্ধরা রুমে ছিলেন তবে রুমটিতে কিসের যেন গন্ধ হচ্ছিল পরে কোন কিছু বোঝার আগেই হঠাৎ করে আগুন লেগে যায়। ততক্ষণে তারা পুড়ে যান। পরে আমরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন