News71.com
 Bangladesh
 26 Nov 21, 11:42 AM
 229           
 0
 26 Nov 21, 11:42 AM

নারী নির্যাতন-সহিংসতা দেশের সব অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে॥ প্রতিমন্ত্রী

নারী নির্যাতন-সহিংসতা দেশের সব অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে॥ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ নারী নির্যাতন ও সহিংসতা এবং নারীদের শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক সব ধরনের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে বলে জানিয়েছেন ম‌হিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফ‌জিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও বাল্যবিয়ে নারীর অধিকারের বিরুদ্ধে সংঘটিত অপরাধ। যা নারীকে, তার অধিকার থেকে বঞ্চিত করছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত, সহিংসতা প্রতিরোধ এবং আইনি সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। এলক্ষ্যে সরকার পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, বাল্যবিয়ে নিরোধ আইন, যৌতুক নিরোধ আইন, ডিএনএ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২০ প্রণয়ন করেছে। সংশোধিত শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ করা হয়েছে। আইনের কঠোর বাস্তবায়নের মাধ্যমে অপরাধীদের শাস্তি দ্রুত নিশ্চিত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন