News71.com
 Bangladesh
 27 Nov 21, 12:09 PM
 193           
 0
 27 Nov 21, 12:09 PM

প্রচারণায় টাকা বিতরণ নিয়ে সংঘর্ষে আহত ৫॥

প্রচারণায় টাকা বিতরণ নিয়ে সংঘর্ষে আহত ৫॥

নিউজ ডেস্কঃ হবিগঞ্জ সদর উপজেলার ছয় নম্বর রাজিউড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী প্রচারণায় ভোটারদের মাঝে টাকা বিতরণ নিয়ে দুই প্রার্থীর লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী এরশাদ মিয়া ও শফিকুল ইসলামের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে সদস্য প্রার্থী এরশাদ মিয়া ও তার পক্ষের লোকজন এলাকায় প্রচারণা চালান। প্রচারণায় টাকা বিতরণ করা হচ্ছে অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম এতে বাধা দেন। এ নিয়ে দুইপক্ষে সংঘর্ষ হলে উভয়পক্ষে ৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে সদস্য প্রার্থী শফিকুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা হবিগঞ্জে চিকিৎসা নিয়েছেন। এরশাদ মিয়া ফুটবল ও শফিকুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন