
নিউজ ডেস্কঃ নরসিংদীতে পুলিশের দায়ের করা মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস কেনেডিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার বৌয়াকুড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহরিয়ার শামস কেনেডি লালন ঘরনার ব্যান্ড চাতক এর প্রধান ভোকালিস্ট, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং নরসিংদী সদরের সাবেক এমপি প্রয়াত শামসুদ্দিন আহমেদ এছহাকের ছেলে।