News71.com
 Bangladesh
 27 Nov 21, 12:10 PM
 195           
 0
 27 Nov 21, 12:10 PM

জেসিআই ‘টয়োপ-২০২১’ সম্মাননা পেলেন আল-শাহরিয়ার আহমেদ॥

জেসিআই ‘টয়োপ-২০২১’ সম্মাননা পেলেন আল-শাহরিয়ার আহমেদ॥

নিউজ ডেস্কঃ ব্যক্তিগত কৃতিত্বে অসামান্য অবদানের জন্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের তরুণ উদ্যোক্তা সম্মাননা পেলেন আল-শাহরিয়ার আহমেদ। 'টয়োপ-২০২১’ ইভেন্টে তার হাতে এ সম্মাননা তুলে দেন জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে কক্সবাজারের একটি রিসোর্টে আনুষ্ঠানিকভাবে আল-শাহরিয়ার আহমেদকে এ সম্মাননা দেওয়া হয়।

জেসিআই বাংলাদেশ প্রতি বছর ৪০ বছরের কম বয়সী ১০ জন অসামান্য তরুণকে সম্মাননা দিয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ জেসিআই টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন (জেসিআই টয়োপ-২০২১) শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুল দিয়ে বরণ করে নেন জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। এ সময় আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরফান হক, মহাসচিব রুমানা চৌধুরী, সহ-সভাপতি মাহমুদ-উন-নবী, বাংলাদেশ ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আকিফ মাহির, জেসিআই বাংলাদেশের পাবলিকেশন কমিটি চেয়ার মেহেদী হোসেন, পরিচালক খাদিজা আক্তার ও কাজী ফাহাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন