News71.com
 Bangladesh
 27 Nov 21, 12:13 PM
 437           
 0
 27 Nov 21, 12:13 PM

ভূরুঙ্গামারীতে ১০ কেজি গাঁজা জব্দ॥

ভূরুঙ্গামারীতে ১০ কেজি গাঁজা জব্দ॥

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদর ইউনিয়নের সাদ্দাম মোড় এলাকা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে গাঁজাগুলো জব্দ করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশে মালিকবিহীন একটি অটোরিকশা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। অটোরিকশাটিও জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টির সত‍্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন