News71.com
 Bangladesh
 27 Nov 21, 06:22 PM
 174           
 0
 27 Nov 21, 06:22 PM

সমন্বয় করেই সিটি করপোরেশনকে কাজ করতে হবে॥ স্থানীয় সরকার মন্ত্রী

সমন্বয় করেই সিটি করপোরেশনকে কাজ করতে হবে॥ স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্কঃ সিটি করপোরেশন শহরের মালিক উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সবাইকে নিয়ে সমন্বয় করে সিটি করপোরেশনকে কাজ করতে হবে। মেয়রকে ফাদার অব দ্য সিটি বলা হয়। শনিবার (২৭ নভেম্বর) সকালে নগরের মাইজপাড়ায় চসিকের বহদ্দারহাট বারইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, চট্টগ্রামকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলা হয়। এটি দেশের গেটওয়ে। মাননীয় প্রধানমন্ত্রী ও আমি গুরুত্ব অনুধাবন করলে হবে না, করতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনসাধারণকে। যদি এ গুরুত্ব অনুধাবন না করেন তবে উন্নয়ন ব্যাহত হবে। যে লক্ষ্যমাত্রা চট্টগ্রামের উন্নয়নের, তা কেন হবে না। শুধু অর্থ বরাদ্দ দিয়ে উন্নয়ন নয়। উন্নয়ন বলতে কতটা সুশাসন কায়েম করতে পারছেন। কাউন্সিলররা কতটা এলাকা পরিষ্কার রাখতে পারছেন, জনসম্পৃক্ততা বাড়াতে পারছেন তার ওপর উন্নয়ন নির্ভর করছে।

তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল। চট্টগ্রামের রিসোর্স সম্পর্কে আমার জানা আছে। সারা দেশের রিসোর্স সম্পর্কে আমার জানা আছে। তিনি চসিক প্রকৌশলী, কাউন্সিলরসহ সবার প্রতি আহ্বান জানান, একসঙ্গে কাজ করতে হবে। সরকারের হাতে টাকা তৈরির যন্ত্র নেই। সরকার রাজস্ব আদায় করে। সেই টাকায় উন্নয়ন হয়। নাগরিকের দায়িত্ব আছে। কাজ ঠিকভাবে না হলে অভিযোগ দেন। জনগণ ১০ হাজার টাকা দিলে ১০ লাখ টাকার উন্নয়ন পাবে। এটা দেখলে তারা রাজস্ব দেবে। রাজস্ব আহরণ করতে হবে। মানুষের গরিবি হাল রাখব না, তাহলে রাজস্ব দেবে। আল্লাহকে সাক্ষী রেখে আমি দায়িত্ব পালন করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন