News71.com
 Bangladesh
 08 Feb 22, 11:33 AM
 152           
 0
 08 Feb 22, 11:33 AM

পটুয়াখালীর ৬ ইউপিতে নৌকা ৪ ও স্বতন্ত্র ২ প্রার্থীর জয়॥

পটুয়াখালীর ৬ ইউপিতে নৌকা ৪ ও স্বতন্ত্র ২ প্রার্থীর জয়॥

নিউজ ডেস্কঃ সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য পটুয়াখালীর বাউফল উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত তিনজন ও একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন এবং রাঙ্গাবালী উপজেলার দুইটি ইউনিয়নে একটিতে আওয়ামী লীগের মনোনীত ও অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ছয় ইউপিতে ইভিএম ও ব্যালটের মাধ্যমে এ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।

বাউফল সদর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুল ইসলাম চশমা প্রতীক নিয়ে, মদনপুরা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত মো. গোলাম মোস্তফা, নাজিরপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত মো. আমির হোসেন বিজয়ী হয়েছেন। অপরদিকে, দাসপাড়া ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এএনএম জাহাঙ্গীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মো. ফরহাদ হোসেন এবং নবগঠিত মৌডুবি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন