News71.com
 Bangladesh
 23 Feb 22, 12:59 AM
 150           
 0
 23 Feb 22, 12:59 AM

জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তিস্তা ইস্যু তুললেন মোমেন।।

জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তিস্তা ইস্যু তুললেন মোমেন।।

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্যারিসে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরেছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) প্যারিসে এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বছরের প্রথমার্ধে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দেওয়ার জন্য ড. মোমেনকে আমন্ত্রণ জানান। দুই মন্ত্রী জেসিসি বৈঠকের আগে সংশ্লিষ্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধানের গুরুত্বারোপ করেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তার সরকারের নীতিগত অবস্থানকে পুনরায় নিশ্চিত করেন। দুই মন্ত্রী কুশিয়ারা নদী ঘিরে চলমান আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। ড. মোমেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে ভারতকে রোহিঙ্গা সঙ্কটের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান। প্যারিসে ২২ ফেব্রুয়ারি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন ড. মোমেন। ইউরোপীয় কাউন্সিল এ বৈঠকের আয়োজন করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ছাড়াও ইন্দো-প্যাসিফিকের ৩০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন