
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে পুরো দেশ বদলে গেছে। সমগ্র পৃথিবী তার প্রশংসা করছে।জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করেন। অথচ মির্জা ফখরুল ইসলামরা কিছুই দেখতে পান না।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরাই এ দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্ত্রী অভিযোগ আনেন।
তিনি বলেন, ‘তারা যখন ক্ষমতায় ছিল নিজেদের আখের গুছিয়েছে। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে নিয়ে গেছে। এই টাকা দিয়ে তারেক জিয়া বিলাসবহুল জীবন যাপন করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা যদি অপরাজনীতি না করতো, সবকিছুতে না মারার রাজনীতি না করতো তাহলে দেশ আরো এগিয়ে যেতো।’ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ভারত যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের কাছে এ কথা বলে মন্ত্রী। মন্ত্রী ত্রিপুরা ও আসাম রাজ্যের দু’টি চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন।