News71.com
 Bangladesh
 19 Jul 22, 10:08 PM
 741           
 0
 19 Jul 22, 10:08 PM

বিদ্যুতের ইনডেমনিটি চুরি-লুটপাটের আইন।। গণফোরাম

বিদ্যুতের ইনডেমনিটি চুরি-লুটপাটের আইন।। গণফোরাম

নিউজ ডেস্কঃ  গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইনডেমনিটি আইন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দুর্নীতিবাজদের চুরি-লুটপাট করার বিশেষ আইন। যার মাধ্যমে জনগণের রক্ত চুষে খায় অবৈধ ক্ষমতাসীনরা। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে দলের যৌথ জরুরি বৈঠকে এমন কথা বলেন তিনি। সেই সঙ্গে অবিলম্বে বিদ্যুৎ এ ভর্তুকি কতো তার সব হিসেবের শ্বেতপত্র জনগণের কাছে প্রকাশের দাবি জানান। তিনি বলেন, চুরি আড়াল করতে শাক দিয়ে মাছ লুকানোর মতো যতই আইন করেন না কেন, জনগণের টাকা চুরি করা সবার বিচার এ দেশের মাটিতেই করা হবে। ওয়াসার বিল নিয়ে শ্রেণিবিন্যাস জনগণের সুবিধার জন্য নয়, দুর্নীতির নতুন ফন্দি। গণফোরাম সভাপতির কার্যালয়ে এ জরুরি যৌথ সভায় নেতারা দেশের চলমান সংকট নিরসনে আলোচনা করেন।

সভায় দলের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, আমদানি নির্ভরতা বিদ্যুৎ  খাতে সংকটের সবচেয়ে বড় কারণ। অতিরিক্ত আমদানি নির্ভরতার সবচেয়ে বড় কারণ লুটপাট করা। এখানে জনগণের জন্য কোনো সুযোগ-সুবিধা না দিয়ে কোম্পানিগুলোকে সব সহায়তা দেওয়ার মাধ্যমে মহাপরিকল্পনা করে জনগণের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। বিদ্যুৎ খাতের নৈরাজ্য ফ্যাসিস্ট সরকারের পূর্ব পরিকল্পিত। জনগণ থেকে অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ আদায় করতেই বিদ্যুৎ খাতে মহা-লুটপাটের পরিকল্পনা বাস্তবায়ন বিদ্যুৎ খাতের এই নৈরাজ্যের মাধ্যমে দৃশ্যমান হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন