News71.com
 Bangladesh
 23 Jul 22, 10:57 AM
 1085           
 0
 23 Jul 22, 10:57 AM

ডেপুটি স্পিকারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক।।

ডেপুটি স্পিকারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক।।

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (এমপি)।

শনিবার (২৩ জুলাই) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এডভোকেট ফজলে রাব্বি মিয়া একজন দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ হিসেবে জনগণের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন সাংসদ হিসেবে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চর্চায় তিনি যে অবদান রেখে গেছেন জাতি তা চিরদিন স্মরণ করবে। তিনি মরহুম ফজলে রাব্বি মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন