News71.com
 Bangladesh
 23 Jul 22, 06:35 PM
 1118           
 0
 23 Jul 22, 06:35 PM

নামসর্বস্ব দলের  সঙ্গে বৈঠক বিএনপির রাজনৈতিক সংকটের প্রমাণ।।তথ্যমন্ত্রী

নামসর্বস্ব দলের  সঙ্গে বৈঠক বিএনপির রাজনৈতিক সংকটের প্রমাণ।।তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  নামসর্বস্ব নানা দলের সঙ্গে বৈঠক করে বিএনপি প্রমাণ করেছে যে তারা চরম রাজনৈতিক সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন- বিএফডিসিতে সাংবাদিকরা বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য ‘শুধু বিএনপি নয়, পুরো জাতি সংকটে আছে’ এ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এসব কথা বলেন। 

বিএনপি চরম রাজনৈতিক সংকটে রয়েছে উল্লেখ করে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, গত নির্বাচনে তারা বাম-ডান, অতিবাম-অতিডান সব দলের ঐক্য করে বিএনপি ঝুলিতে মাত্র পাঁচটি সংসদীয় আসন পেয়েছে। এবার দেখি কিছু কিছু দলের সঙ্গে তারা বৈঠক করছে, যেসব দল অণুবীক্ষণযন্ত্র দিয়ে দেখার বিষয়। এ ধরনের নামসর্বস্ব দল যে আছে, সেটি আমরা বিএনপির বৈঠকের পর জানতে পারছি।  ড. হাছান বলেন, প্রথমত করোনা ও দ্বিতীয়ত ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবী আজ সংকটের মুখে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে এবং হচ্ছে। ইউরোপের অনেক দেশে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি, সেখানেও কোথাও কোথাও লোডশেডিং হয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন