News71.com
 Bangladesh
 23 Jul 22, 10:08 PM
 818           
 0
 23 Jul 22, 10:08 PM

সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে।।গয়েশ্বর

সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে।।গয়েশ্বর

নিউজ ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  তিনি বলেন, বর্তমান সরকারের গুণকীর্তনের কোনো অভাব নেই। টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়া ইচ্ছা-অনিচ্ছায় অথবা চাকরি-জীবন বাঁচাতে সরকারের প্রশংসা সূচক কথা বলে থাকে। কিন্তু মাঠ বলে কী? যারা লাখ লাখ কোটি টাকা লুটপাট করল, বিদ্যুৎ নিশ্চিত করল ২৬ হাজার মেগাওয়াট। আজকে বিদ্যুৎ না দিয়ে জনগণের সবার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে এ সরকার।  শনিবার (২৩ জুলাই) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা জেলার কেরাণীগঞ্জ দক্ষিণ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি কয়েকটি কথা বলব, তা হচ্ছে আগে আমি দেশটাকে চিনি, এরপর বিএনপিকে চিনবো। আমাদের নেতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তার কথা ছিল, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি ত্যাগ করি দেশের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। যারা দেশের জন্য ও দলের জন্য রাজনীতি করেন তারাই দায়িত্ব নেবেন। নিজের সুবিধা বা ভোগের জন্য দল করতে চান তারা কেটে পড়েন। কারণ বিএনপি কাউকে সুযোগ-সুবিধা দিতে পারবে না। বিএনপি আপনাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন