News71.com
 Bangladesh
 24 Jul 22, 12:03 PM
 811           
 0
 24 Jul 22, 12:03 PM

রাতে শেষ হচ্ছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা।।সাগরে জেলেরা

রাতে শেষ হচ্ছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা।।সাগরে জেলেরা

নিউজ ডেস্কঃ সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে।শনিবার (২৩ জুলাই) রাত ১২টার পর থেকেই সাগরে মাছ ধরতে পারবেন জেলেরা।মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর গত ১৯ মে মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার। নিষেধাজ্ঞা শেষে আজ রাত ১২টার পর থেকেই সাগরে মাছ ধরতে পারবেন জেলেরা।

 তবে এর আগেই রুপালি ইলিশের সন্ধানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সমুদ্রে নেমেছে শত শত ট্রলার। এ সময় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটার ঘাটে সহস্রাধিক মাছ ধরার ট্রলার থাকার কথা থাকলেও হাতেগোনা কয়েকটি ট্রলার ঘাটে নোঙর করা আছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ৬৫ দিন সাগরে মাছ ধরা থেকে আমরা বিরত ছিলাম। সামনের দিনগুলোতে আশা করি ভালো মাছ ধরা পড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন