News71.com
 Bangladesh
 24 Jul 22, 02:48 PM
 1020           
 0
 24 Jul 22, 02:48 PM

বিএনপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে চা খাওয়াবো।।শেখ হাসিনা

বিএনপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে চা খাওয়াবো।।শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ বিএনপির আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী কার্যালয়ে আসতে চাইলে পুলিশকে বাধা না দেওয়ার নির্দেশনা দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমি বসাবো, চা খাওয়াবো। কথা বলতে চাইলে শুনবো। কারণ আমি গণতন্ত্রে বিশ্বাস করি।

শনিবার (২৩ জুলাই) বিকেলে সাড়ে ৩টায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের যৌথসভার শুরুতে দলের সভাপতি শেখ হাসিনা এ কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন তিনি। কারও নাম উচ্চারণ না করে বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমিতো বলে দিয়েছি- তারা (বিএনপি) যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে আসে, তাদের পুলিশ যেন বাধা না দেয়। বিশেষ করে বাংলামটরে যে বাধা দেওয়া, সেটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। আসুক না হেঁটে হেঁটে যতদূর আসতে পারে। কোনো আপত্তি নেই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন