News71.com
 Bangladesh
 24 Jul 22, 05:48 PM
 1097           
 0
 24 Jul 22, 05:48 PM

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে, সবাই অংশ নেবে।।আইনমন্ত্রী

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে, সবাই অংশ নেবে।।আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে। সবাই এ নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।  তিনি বলেন, দলগুলোর সঙ্গে সংলাপের পর নির্বাচন কমিশন কী বলবে সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করব।

রোববার (২৪ জুলাই) সচিবালয় থেকে ভার্চ্যুয়ালি রাঙামাটির নব-নির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে বৈঠক করছে। এতে বিএনপি অংশ নেয়নি। আগামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান কী- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সরকারের অবস্থান বড় কথা নয়, কমিশনের সঙ্গে দলগুলোর সংলাপ হচ্ছে। এ সংলাপের পর নির্বাচন কমিশন কী বলবে সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করব। তিনি বলেন, আমি মনে করি দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে। সবাই এ নির্বাচনে অংশ নেবে বলে আমি আশা করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন