News71.com
 Bangladesh
 24 Jul 22, 07:22 PM
 1111           
 0
 24 Jul 22, 07:22 PM

উচ্চশিক্ষায় বয়সের বাধা থাকবে না।। শিক্ষামন্ত্রী

উচ্চশিক্ষায় বয়সের বাধা থাকবে না।। শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষায় বয়সের কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আজকে সারা বিশ্বেই স্টাডি গ্যাপ নেওয়াকে স্বাভাবিক হিসেবে মানা হচ্ছে। কেউ সারাজীবন ধরে একটি বিষয় নিয়ে পড়ে, সেটি নিয়েই পড়ে থাকবে এমন নাও হতে পারে। কেউ নৃ-বিজ্ঞান পড়ছে, সে চাইলে ইঞ্জিনিয়ারিংও পড়তে পারবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।  রোববার (২৪ জুলাই) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) উত্তরা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এখন দেয়াল ভেঙ্গে ফেলার সময়, তুলবার নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রসারে গ্রাজুয়েটদের মূখ্য ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে সরকারও শিক্ষা ব্যবস্থারও উন্নয়ন করছে।

শিক্ষামন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত একটা দেশকে পুনরায় গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু শিক্ষাকে প্রধান অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন। সে ধারাবাহিকতায় বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।
সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন নীতিমালা গ্রহণ করছে জানিয়ে মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন নীতিমালা করেছে। গবেষণাকে উৎসাহিত করার জন্য সরকার বিভিন্ন স্থানে গবেষণাগার তৈরি করেছে। গবেষকদের উৎসাহ দিতে তাদের গবেষণাপত্র বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশ করতে সহায়তা করছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন