News71.com
 Bangladesh
 24 Jul 22, 08:04 PM
 883           
 0
 24 Jul 22, 08:04 PM

শিশুরা ভবিষ্যতের লিডার।।স্পিকার

শিশুরা ভবিষ্যতের লিডার।।স্পিকার

নিউজ ডেস্কঃ  শিশু অধিকার সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিশুরা আজকের এবং ভবিষ্যতের লিডার। শিশুদের সার্বিক সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে।

রোববার(২৪ জুলাই) হোটেল রেডিসন ব্লু'তে ওয়ার্ল্ড ভিশন এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।  এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে স্পিকারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জনগণকে সামগ্রিকভাবে বিশেষ করে শিশুদের এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে কাজ করায় ধন্যবাদ জানান স্পিকার।
অনুষ্ঠানের শুরুতে স্পিকার আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ওয়ার্ল্ড ভিশনের পতাকা উত্তোলন, মোমবাতি প্রজ্বলন ও বেলুন উড্ডয়ন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন