News71.com
 Bangladesh
 25 Jul 22, 10:37 AM
 973           
 0
 25 Jul 22, 10:37 AM

২০৩০ সাল পর্যন্ত বনের গাছ না কাটার আহ্বান পরিবেশমন্ত্রীর।।

২০৩০ সাল পর্যন্ত বনের গাছ না কাটার আহ্বান পরিবেশমন্ত্রীর।।

নিউজ ডেস্কঃ ‘অবৈধভাবে বনের গাছ কর্তন বন্ধ না হলে আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। আগে মানুষ কম ছিল, বন বেশি ছিল। তবে এখন হিসেব বদলেছে। বনে বসবাস করা আদিবাসীরাও বনের ভেতর বড় জনপদ গড় তুলছেন। বর্তমানে আমাদের বনের পরিমাণ ১৪.২ শতাংশ। আমাদের প্রয়োজন ২৫ শতাংশ বনায়ন। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বনায়নের যে লক্ষ্য, তা অর্জনে ২০৩০ সাল পর্যন্ত পাহাড় ও বনের গাছ কাটা যাবে না।’ রোববার (২৪ জুলাই) জাতীয় বৃক্ষমেলা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে বন অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

২০৩০ সাল পর্যন্ত বনের কোনো বৃক্ষ না কাটার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। টিলা কাটা ও নদীভরাট বন্ধ করে অধিক হারে বৃক্ষরোপণের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় বন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বনরক্ষকদের এই নির্দেশ নিশ্চিতে কাজ করার নির্দেশনা প্রদান করেন।  বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপপ্রধান বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান এবং নির্বাচিত স্টল মালিকদের পক্ষে  বক্তব্য রাখেন জাতীয় বৃক্ষমেলায় প্রথম স্থান অধিকারী বরিশাল নার্সারির মালিক মো. ইব্রাহিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন