News71.com
 Bangladesh
 25 Jul 22, 02:54 PM
 1215           
 0
 25 Jul 22, 02:54 PM

সহজ উপায়ে মাছ খাওয়ার রেসিপি শেখালেন প্রধানমন্ত্রী।।

সহজ উপায়ে মাছ খাওয়ার রেসিপি শেখালেন প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশের মানুষকে সহজ উপায়ে মাছ খাওয়ার রেসিপি বলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাঙালিদের কেউ কেউ কাঁটার ভয়ে মাছ এড়িয়ে চলেন; প্রক্রিয়াজাত করলে কিন্তু এই কাঁটাও নরম করে ফেলা যায় এবং সহজে খাওয়া যায়।

রোববার (২৪ জুলাই) সকালে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন এবং মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে মাছ আর বাঙালির অবিচ্ছেদ্য যোগাযোগের কথা বলার সময় এ রেসিপি দেন তিনি।শেখ হাসিনা বলেন, ‘মাছে ভাতে বাঙালি। অনেকে কাঁটার ভয়ে মাছ খান না। প্রক্রিয়াজাত করলে কিন্তু এই কাঁটাও নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। সেটা কঠিন না, এমনকি ঘরে ঘরেও তা করতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন