News71.com
 Bangladesh
 25 Jul 22, 07:20 PM
 969           
 0
 25 Jul 22, 07:20 PM

মাছ ধরার নৌযানে রং করে নম্বর দেওয়ার নির্দেশ।।

মাছ ধরার নৌযানে রং করে নম্বর দেওয়ার নির্দেশ।।

নিউজ ডেস্কঃ সমুদ্রগামী সব মাছ ধরার নৌকা বা জাহাজে চার মাসের মধ্যে নির্দিষ্ট রং করে নম্বর দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।  সোমবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে ‘সামুদ্রিক মৎস্য আহরণ নীতিমালা, ২০২২’ আইনের খসড়া অনুমোদনকালে এ নির্দেশ দেওয়া হয়।  বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি বলেন, সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী একটি নীতিমালা করা হয়েছে। ২০টি প্রতিষ্ঠানকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে যাতে আমরা সামুদ্রিক মৎস্য আহরণে একটা সিস্টেম আনতে পারি। তার প্রথম কাজ শুরু হয়েছে। সমুদ্রে মাছ ধরার নৌযানগুলোকে ইমেডিয়েটলি রেজিস্ট্রেশন করা ডিফিকাল্ট হবে। তাই এই মুহূর্তে কালার করে নম্বর দিয়ে দেওয়া হয়, তাহলে সেগুলোকে আইডেন্টিফাই করা যাবে। ‘সবুজ-লাল অথবা যেটা দেওয়া হোক, সেটা নিয়ে আজ নির্দেশনা দেওয়া হয়েছে। নাহলে মিয়ানমারের কিছু নৌকা আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। এখন ২০ থেকে ৪০ হাজার নৌকার মধ্যে বাইরের একটা নৌকা ঢুকলে তা চিহ্নিত করা মুশকিল হয়। ভারতের নৌকার কিন্তু একটা কালারও আছে, রেজিস্ট্রেশন নম্বরও আছে। রেজিস্ট্রেশন নম্বর যেহেতু লাগবে সেজন্য আজ মন্ত্রিপরিষদ থেকে যতো তাড়াতাড়ি সম্ভব এটা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন