News71.com
 Bangladesh
 25 Jul 22, 07:58 PM
 1791           
 0
 25 Jul 22, 07:58 PM

মেগা প্রকল্পের অর্থে আ.লীগ নেতাদের উন্নতি হচ্ছে।। নোমান

মেগা প্রকল্পের অর্থে আ.লীগ নেতাদের উন্নতি হচ্ছে।। নোমান

নিউজ ডেস্কঃ মেগা প্রকল্পের অর্থে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সোমবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।তারেক রহমান ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

নোমান বলেন, আজকে মেগা প্রকল্প থেকে যে অর্থ লুট হচ্ছে, তার মাধ্যমে দুর্নীতি করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত ১৯টি মেগা প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। এই মেগা প্রকল্পের উন্নয়নে সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে না, তারা শুধু হয়রানির শিকার হয়েছে, তাদের অর্থ লুট করা হচ্ছে। মেগা প্রকল্পের টাকার অংশীদার হয়েছে আওয়ামী লীগ, অংশীদার হয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা, অংশীদার হয়েছেন শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন