News71.com
 Bangladesh
 26 Jul 22, 11:35 AM
 1077           
 0
 26 Jul 22, 11:35 AM

উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ।। জাইকা প্রেসিডেন্ট

উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ।। জাইকা প্রেসিডেন্ট

নিউজ ডেস্কঃ জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেছেন, আর্থসামাজিক বিভিন্ন সূচকে অভূর্তপূর্ব অগ্রগতি অর্জনের মাধ্যমে উন্নয়নের একটি নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। দেশটির যে উন্নয়ন হয়েছে, তা ‘চোখে দেখার মতো’। এ সফরে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্রটা নিজের চোখে দেখে তিনি উপলব্ধি করছেন বলে জানান তিনি।

সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আরহ ম মুস্তফা কামালের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। এসময় অর্থমন্ত্রী জাইকা প্রেসিডেন্টকে সকল বাংলাদেশীদের পক্ষ থেকে স্বাগত জানান। পাশাপাশি তিনি, বাংলাদেশ জাপান সম্পর্কের ভিত্তি হিসাবে উল্লেখ করে ১৯৭৩ সালের অক্টোবরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের কথা স্মরণ করেন। জাইকা প্রেসিডেন্ট আকিহিকো তানাকা বলেন, জাইকার সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশ বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক সূচকে বিভিন্ন প্রতিবেশি দেশের থেকে বর্তমানে অনেক এগিয়ে রয়েছে। সহযোগিতার সফল বাস্তবায়নের কারণে এ মুহূর্তে জাপানের সরকারি উন্নয়ন সহযোগিতার তালিকায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশর অবস্থান অন্যতম। বিভিন্ন সামাজিক সূচকে অগ্রগতি অর্জনের মাধ্যমে উন্নয়নের একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন