News71.com
 Bangladesh
 26 Jul 22, 11:55 AM
 1841           
 0
 26 Jul 22, 11:55 AM

সাঙ্গুতে অভিযানে ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ।।

সাঙ্গুতে অভিযানে ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ।।

নিউজ ডেস্কঃ চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের সাঙ্গুতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ ও দুই জেলেকে জরিমানা করা হয়েছে।  সোমবার (২৫ জুলাই) এ অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির এবং চন্দনাইশ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা আহসানুল কবির বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার রোধে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।  নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, আজকের অভিযানে সাঙ্গু থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়াও দুই জেলেকে জরিমানা করা হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন