News71.com
 Bangladesh
 26 Jul 22, 08:31 PM
 1255           
 0
 26 Jul 22, 08:31 PM

ঢাকা সফর বাতিল করেছেন হিনা রাব্বানি ।।

ঢাকা সফর বাতিল করেছেন হিনা রাব্বানি ।।

নিউজ ডেস্কঃ একেবারে শেষ মুহূর্তে এসে ঢাকা সফর বাতিল করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। মঙ্গলবার ঢাকা সফর বাতিল করেন তিনি। ইসলামাবাদের একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল হিনা রাব্বানি। সে লক্ষ্যে মঙ্গলবার (২৬ জুলাই) ঢাকা পৌঁছানোর কথাও ছিল। তবে শেষ মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফর বাতিল করা হয়।

গত রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার আসন্ন ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন।
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা সফরে না এলেও বুধবার ডি-৮ সম্মেলনে দেশটির পক্ষ থেকে কোনো প্রতিনিধি ভার্চ্যুয়ালি অংশ নেবেন। সেক্ষেত্রে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বা পররাষ্ট্র সচিব অংশ নিতে পারেন। তবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা সফরে না এলেও ইতোমধ্যেই দেশটির একটি বাণিজ্যিক প্রতিনিধি দল ঢাকায় ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বৈঠকে যোগ দিয়েছেন। এছাড়াও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালকও ঢাকায় এসেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন