News71.com
 Bangladesh
 27 Jul 22, 12:54 PM
 948           
 0
 27 Jul 22, 12:54 PM

জ্বালানি তেল।। জোর করে বাংলাদেশকে শ্রীলংকা বানানোর অপচেষ্টা

জ্বালানি তেল।। জোর করে বাংলাদেশকে শ্রীলংকা বানানোর অপচেষ্টা

নিউজ ডেস্কঃ ‘দেশে পেট্রল-অকটেন ফুরিয়ে যাচ্ছে, পেট্রলের মজুত আছে ১৩ দিনের এবং অকটেনের মজুত আছে ১১ দিনের’ এমন মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়াচ্ছে বাংলাদেশের কিছু মিডিয়া। যদিও প্রতিবেদনটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তা সরিয়ে নেয়া হয়। তবে এটাই প্রথম নয়, এর আগেও এসব মিডিয়া দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। গত ২৬ জুলাই বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিক পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ডলার সংকট ও বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে ব্যাংকগুলোতে লেটার অব ক্রেডিট (এলসি) খুলতে না পারায় এ সংকটের সৃষ্টি করেছে। আগামী আগস্টে ৩ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদার বিপরীতে ১৯ জুলাই পর্যন্ত মাত্র ১ লাখ মেট্রিক টন ঋণ খোলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন