News71.com
 Bangladesh
 28 Jul 22, 01:53 PM
 440           
 0
 28 Jul 22, 01:53 PM

আশুরার তারিখ নির্ধারণে বৈঠক শুক্রবার।।

আশুরার তারিখ নির্ধারণে বৈঠক শুক্রবার।।

নিউজ ডেস্কঃ ১৪৪৪ হিজরি সনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এদিকে দেশের আকাশে কোথাও পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে অনুরোধ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন