News71.com
 Bangladesh
 28 Jul 22, 11:19 PM
 1042           
 0
 28 Jul 22, 11:19 PM

সিলেটে পরিবহন বাসের ধাক্কায় মা-ছেলে নিহত॥

সিলেটে পরিবহন বাসের ধাক্কায় মা-ছেলে নিহত॥

নিউজ ডেস্কঃ সিলেট-কোম্পানিগঞ্জ সড়কে সাদা পাথর নামক পরিবহনের একটি বাসের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু সড়কের গোয়াইনঘাট উপজেলাধীন বহরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাইতগাঁও গ্রামের রইছ আলীর স্ত্রী দুর্লভী বেগম (৪০) ও তার সন্তান সিদ্দিকুর রহমান (৭)। এ ঘটনায় ঘাতক বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার সময় মা-ছেলে নিজ বাড়ি থেকে পাশ্ববর্তী ফকিরের গাঁওয়ে আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথে বহরঘাট এলাকায় পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা দ্রুতগতির সাদা পাথর পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা ছেলের মৃত্যু হয়।

সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক (ওসি) মো. শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, সাদা পাথর পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চালাতে গিয়ে মা ছেলেকে বাসচাপা দেন চালক। ঘটনার পর বাসটি জব্দ করা হয় এবং চালক মোবারক হোসেনকে আটক করা হয়েছে। তিনি সুনামগঞ্জের ছাতক কামারগাঁওয়ের মফিজ আলীর ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন