News71.com
 Bangladesh
 30 Jul 22, 07:42 PM
 911           
 0
 30 Jul 22, 07:42 PM

মানবপাচার একটি ভয়াবহ অপরাধ।। জাতিসংঘ মহাসচিব

মানবপাচার একটি ভয়াবহ অপরাধ।। জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্কঃ  জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মানবপাচার একটি ভয়াবহ অপরাধ এবং মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদার ওপর সর্বাত্মক আক্রমণ।  শনিবার (৩০ জুলাই) বিশ্ব মানবপাচার বিরোধী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

জাতিসংঘের মহাসচিব বলেন, দুঃখজনকভাবে এটি এমন একটি সমস্যা, যা দিন দিন বাড়ছে, বিশেষ করে নারী ও মেয়েশিশুদের ক্ষেত্রে, যারা মানবপাচারের শিকার বৈশ্বিকভাবে চিহ্নিত মানুষদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। সংঘাত, জোরপূর্বক বাস্তুচ্যূতি, জলবায়ু পরিবর্তন, অসমতা ও দারিদ্র বিশ্বজুড়ে লাখো-কোটি মানুষকে নিঃস্ব ও বিচ্ছিন্ন করেছে এবং ঝুঁকিতে ফেলেছে। কোভিড-১৯ মহামারি শিশু-কিশোর ও তরুণদের বন্ধু ও সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন করেছে। ফলে তারা আরও বেশি একাকী সময় পার করছে এবং অনলাইনে আরও বেশি ঝুঁকে পড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন