
নিউজ ডেস্কঃ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আমরা যদি সুশৃঙ্খল জাতিতে পরিণত হতে চাই তাহলে অবশ্যই মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু’র হলরুমে এপিএবি’র ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোরিয়া খুব সুশৃঙ্খল রাষ্ট্র।
আমাদেরকেও একটি সুশৃংখল রাষ্ট্রে পরিণত হতে হবে। বিশৃঙ্খলা পরিত্যাগ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুশৃঙ্খল রাষ্ট্র উপহার দিয়েছিলেন। কিছু স্বার্থান্বেষী লোক সেটি বিনষ্ট করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হচ্ছি। এই বিশাল জনগোষ্ঠীর যদি কোনও দক্ষতা না থাকে, তারা শুধুমাত্র সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে। তাদের মানসিকতা যদি সংকীর্ণ হয়, যদি ধর্মীয়ভাবে সাম্প্রদায়িক চিন্তা তারা লালন করে, তারা যদি বিশ্ব নাগরিক হতে না পারে, তারা যদি বাঙালি হিসেবে তার মূল্যবোধ এবং তার যে আদর্শিক চেতনাবোধ ঠিক করতে না পারে, তাহলে আমাদের পক্ষে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়া সম্ভব হবে না।