News71.com
 Bangladesh
 31 Jul 22, 07:39 PM
 1415           
 0
 31 Jul 22, 07:39 PM

সরকার ইভিএমে ভোট লুটের চক্রান্ত করছে।। নজরুল

সরকার ইভিএমে ভোট লুটের চক্রান্ত করছে।। নজরুল

নিউজ ডেস্কঃ  সরকার আগামীতে ইভিএমে ভোট লুট করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার (৩১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই অভিযোগ করেন।

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়। কেরানীগঞ্জ, ধামরাই, সাভার, নবাবাগঞ্জ ও দোহার থানা থেকে নেতাকর্মীরা হাত পাখা ও হারিকেন হাতে নিয়ে সমাবেশে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় থেকে ভোট চুরি করেছে, ডাকাতি করেছে। এবার তারা ইভিএমের নামে লুট করতে চায়। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই— কিছুতেই দেওয়া হবে না, কোনো মতেই নয়। দেশটা আমরা লিজ দেই নাই কাউকে। দেশ আমাদের, দেশকে আমরা বাঁচাব ইনশাল্লাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন