News71.com
 Bangladesh
 01 Aug 22, 09:47 PM
 714           
 0
 01 Aug 22, 09:47 PM

ইউরিয়া সারের দাম কেজিতে বাড়ল ৬ টাকা।।

ইউরিয়া সারের দাম কেজিতে বাড়ল ৬ টাকা।।

নিউজ ডেস্কঃ  চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এ ধাক্কা লেগেছে দেশের সারের বাজারে। ইউরিয়া সারের দাম ডিলার পর্যায়ে ৬ টাকা বেড়েছে। বর্তমানে সারের ডিলার মূল্য ২০ টাকা, কৃষক পর্যায়ে করা হয়েছে ২২ টাকা। সোমবার (১ আগস্ট) থেকে সারের এ দাম কার্যকর হবে। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউরিয়া সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখতে ও চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দেশে ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ১৪ (চৌদ্দ) টাকা হতে বাড়িয়ে ২০ (বিশ) টাকা করা হলো। কৃষক পর্যায়ে ১৬ (ষোল) টাকা থেকে বাড়িয়ে প্রতি কেজি ২২ (বাইশ) টাকা পুন নির্ধারণ করেছে সরকার। আজ সোমবার থেকে এ দাম কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইউরিয়ার সারের বর্তমান দাম ৮১ টাকা। ৬ টাকা বাড়লেও সরকারকে প্রতি কেজিতে ৫৯ টাকা ভর্তুকি দিতে হবে। ২০০৫-০৬ অর্থবছরে প্রতি কেজি ইউরিয়া সারের ভর্তুকি ছিল মাত্র ১৫ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন