News71.com
 Bangladesh
 01 Aug 22, 10:04 PM
 1567           
 0
 01 Aug 22, 10:04 PM

আমার ইচ্ছা ছিল বাসন্তীকে একবার দেখব।। শেখ হাসিনা

আমার ইচ্ছা ছিল বাসন্তীকে একবার দেখব।। শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার একটি ইচ্ছা ছিল বাসন্তীকে দেখব, আমার বাবার রক্ত নিয়ে বাসন্তীদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারলো কিনা। কিন্তু আমার বাবার রক্ত নিয়ে  বাসন্তীদের ভাগ্যের পরিবর্তন হয়নি।সোমবার (১ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

তিনি বলেন, একটা স্বাধীন রাষ্ট্র বঙ্গবন্ধু যখন সৃষ্টি করেন, তখন সেনাবাহিনীতে যারা মেজর ছিলেন তাদেরকে মেজর জেনারেল পর্যন্ত প্রমোশন দেওয়া হয়। এটাতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই দেওয়া ছিল। একজন বাঙালি সাধারণ অফিসার যিনি সেক্রেটারি হতে পারতেন না, বঙ্গবন্ধু শেখ মুজিব তো সেই কাজ দিয়েছিলেন। অথচ কী দুর্ভাগ্য আমাদের, যাদেরকে সেই মর্যাদার আসনে অধিষ্ঠিত করলেন, যাদের ভাগ্য পরিবর্তনের জন্য নিজের জীবন যখন উৎসর্গ করলেন, আমরা সন্তানরা পিতার স্নেহ থেকে বঞ্চিত হলাম। আমার মা সারাটা জীবন যাদের জন্য ত্যাগ স্বীকার করলেন, সেই বাঙালিদের হাতে আমার বাবা, জীবন মা,  ভাইদের জীবন দিতে হলো। এই প্রশ্নের উত্তর কখনো খুঁজে পাইনি। এত বড় বেঈমানি, এত বড় মোনাফেকি কীভাবে করে? আপনাদের মনে আছে ৭৫-এর আগে বারবার অপপ্রচার, কামালকেতো ব্যাংক ডাকাত বানালো, আমার বাবার বিরুদ্ধে বারবার অপপ্রচার, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার, এমনভাবে প্রচার এই প্রচার। শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক পর্যায়েও সেই অপপ্রচার চালানো হয়েছে। যেখানে একটি দেশ স্বাধীন হওয়ার পর মানুষের ধারণা ছিল কত কোটি লোক না খেয়ে মারা যাবে, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন, গোলায় খাদ্য নেই, যুদ্ধকালীন সময় কোনো ফসল উৎপাদন হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন