News71.com
 Bangladesh
 02 Aug 22, 11:38 AM
 684           
 0
 02 Aug 22, 11:38 AM

আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেল বাংলাদেশ।।

আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেল বাংলাদেশ।।

নিউজ ডেস্কঃ  অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছে। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে বাংলাদেশকে এ পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. ফাতিহ এরবাকান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠায়। জর্জিয়া, তুর্কমেনিস্তান ও ডি-৮-এরও দায়িত্ব পালনকারী তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান সোমবার (০১ আগস্ট) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার হাতে পুরস্কারের ক্রেস্ট ও চিঠি তুলে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন