News71.com
 Bangladesh
 02 Aug 22, 06:09 PM
 806           
 0
 02 Aug 22, 06:09 PM

উন্নয়নের ধারাটা যেন অব্যাহত থাকে।। প্রধানমন্ত্রী

উন্নয়নের ধারাটা যেন অব্যাহত থাকে।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে উন্নয়নের পথ ধরে বাংলাদেশ এ অবস্থানে এসেছে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যদিয়ে আমরা একটা জায়গায় আসতে পেরেছি, এ ধারাটা (উন্নয়নের) যেন অব্যাহত থাকে। আজ মঙ্গলবার (২ আগস্ট) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেক গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন।

শেখ হাসিনা বলেন, চিরদিন আমি থাকবো না, কিন্তু বাংলাদেশের এ উন্নয়নের অগ্রযাত্রাটা যেন ব্যাহত না হয় এটাই আমি চাই।আমরা যেন এগিয়ে যেতে থাকি এবং যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল সেই আদর্শটা যেন বাস্তবায়ন করতে পারি। তিনি বলেন, এ দেশের প্রতিটি গৃহহীনকে ঘর করে দেওয়া, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, শিক্ষার ব্যবস্থা করা সব ক্ষেত্রেই সরকার সাফল্য অর্জন করেছে। তবে, আরও সামনে এগিয়ে যেতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন