News71.com
 Bangladesh
 02 Aug 22, 07:05 PM
 1719           
 0
 02 Aug 22, 07:05 PM

জাতীয় পরিবেশ পুরস্কার পেলেন অধ্যাপক ড. সালিমুল হক।।

জাতীয় পরিবেশ পুরস্কার পেলেন অধ্যাপক ড. সালিমুল হক।।

নিউজ ডেস্কঃ জাতীয় পরিবেশ পুরস্কার ২০২০ পেয়েছেন জলবায়ু বিজ্ঞানী, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক এবং পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সালিমুল হক।  সম্প্রতি তাকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অংশ হিসেবে ২২ ক্যারেটের একটি সোনার ক্রেস্ট, নগদ ৫০ হাজার টাকা এবং একটি সনদপত্র পাচ্ছেন তিনি।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বিভিন্ন শ্রেণিতে অধ্যাপক ড. সালিমুল হক ছাড়াও আরো বেশ কয়েকজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানকে মনোনয়ন দিয়েছিল জাতীয় পরিবেশ পুরস্কার বিষয়ক জাতীয় কমিটি। সেসময় একটি অনলাইন সভায় এসব মনোনয়ন দেওয়া হয়েছিল। অধ্যাপক ড. হক পুরস্কারটি পাচ্ছেন পরিবেশ শিক্ষা ও জনসংযোগ শ্রেণিতে। অধ্যাপক ড. হক বলেন, সম্মানজনক এই পুরস্কারটির জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। একটি বাসযোগ্য পৃথিবী গড়তে আমাদের যে লড়াই, সেটি চালিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এ ধরনের স্বীকৃতি। নতুন প্রজন্মের জন্য জন্য একটি টেকসই ভবিষ্যত নিশ্চিত করতে সমাজের সকল স্তরের সবার একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন