News71.com
 Bangladesh
 02 Aug 22, 07:14 PM
 1641           
 0
 02 Aug 22, 07:14 PM

উপকূলীয় বাঁধে বেশি করে ঝাউগাছ লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর।।

উপকূলীয় বাঁধে বেশি করে ঝাউগাছ লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর।।

নিউজ ডেস্কঃ  উপকূল রক্ষায় নাফ নদী, টেকনাফ, বঙ্গোপসাগরের পোল্ডারসহ (সমুদ্র থেকে উদ্ধার করা জমি) এবং কক্সবাজার এলাকার বাঁধগুলোতে বেশি করে ঝাউগাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, একনেক সভায় নাফ নদী ও বঙ্গোপসাগরের পোল্ডারে বেশি বেশি ঝাউগাছ লাগাতে বলেছেন প্রধানমন্ত্রী। এতে করে বেড়িবাঁধ টেকসই হবে।এদিনের সভায় প্রায় ২ হাজার ৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৮৩১ কোটি ৪১ লাখ টাকা, সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ৫৩ কোটি ৪১ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ১২২ কোটি ৭৬ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- ১ হাজার ২২৪ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘ময়মনসিংহ বিভাগের সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন