News71.com
 Bangladesh
 03 Aug 22, 06:00 PM
 947           
 0
 03 Aug 22, 06:00 PM

জয়পুরহাটে ট্রাকচাপায় বাইকার নিহত ।।

জয়পুরহাটে ট্রাকচাপায় বাইকার নিহত ।।

নিউজ ডেস্কঃ জয়পুরহাটে ট্রাকের চাপায় আইয়ুব আলী (৩৫) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। বুধবার (৩ আগস্ট) সকাল ১১টায় জয়পুরহাট সদর উপজেলার হিচমি বাজার এলাকায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে জয়পুরহাট শহর থেকে গ্রামের বাড়ি কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের পার্বতীপুর গ্রামে যাচ্ছিলেন আইয়ুব আলী। পথে হিচমি বাজারের কাছে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ওই ট্রাকের চাপায়ই গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা আইয়ুবকে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন