News71.com
 Bangladesh
 04 Aug 22, 08:56 PM
 604           
 0
 04 Aug 22, 08:56 PM

বৈদেশিক কর্মসংস্থানে ভাষার দক্ষতা গুরুত্বপূর্ণ।।প্রবাসী কল্যাণ মন্ত্রী 

বৈদেশিক কর্মসংস্থানে ভাষার দক্ষতা গুরুত্বপূর্ণ।।প্রবাসী কল্যাণ মন্ত্রী 

নিউজ ডেস্কঃ বৈদেশিক কর্মসংস্থানে ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, বিভিন্ন দেশে আমাদের কর্মীর চাহিদা রয়েছে। আমরা দক্ষ কর্মীতে গুরুত্ব দিচ্ছি। ভাষার দক্ষতার ওপর জোর দিচ্ছি। আমরা আশা করছি, এসব বিষয়ে যদি আমরা ভালো অবস্থান তৈরি করতে পারি, আমাদের রেমিট্যান্স বাড়বে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এই আয়োজনে আরো বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান।  ইমরান আহমদ বলেন, সরকার সবসময় প্রবাসী কর্মীদের কল্যাণে নিয়োজিত আছে। প্রবাসী কর্মীর সন্তানরা যাতে ভালোভাবে পড়াশুনা করতে পারে এবং উচ্চ শিক্ষা লাভে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়াও প্রবাসীদের পরিবারের সদস্যরা যাতে আত্মমর্যাদার সঙ্গে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে সরকার সে চেষ্টাই করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন