News71.com
 Bangladesh
 04 Aug 22, 09:33 PM
 1167           
 0
 04 Aug 22, 09:33 PM

সরকার সত্য-বিবেক-লজ্জা বিসর্জন দিয়েছে।। রব

সরকার সত্য-বিবেক-লজ্জা বিসর্জন দিয়েছে।। রব

নিউজ ডেস্কঃ  সরকার আইনের শাসনসহ ‘সত্য’ ‘বিবেক’ ও ‘লজ্জা’ বিসর্জন দিয়েছে। হত্যা বা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা রক্ষা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। নির্বাচনবিহীন ক্ষমতা দখল করার সরকারের এজেন্ডা বাস্তবায়নের অপকৌশলের তীব্র প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন স্বাধীনতার পতাকা উত্তোলক রব।

প্রবীণ এ রাজনৈতিক বলেন, চায়ের দাওয়াত দিয়ে মিছিলে গুলি করে প্রজাতন্ত্রের নাগরিক হত্যা প্রমাণ করে সরকারের মানসিক ভারসাম্য বিনষ্ট হয়েছে। সুতরাং নৈতিকভাবে বিপর্যস্ত সরকারের পক্ষে বিদ্যমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়। বৃহস্পতিবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আ স ম আবদুর রব আরও বলেন, ২০১৪ এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে, আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে বেআইনি কাজে সম্পৃক্ত করে নির্বাচনী নাটকের মাধ্যমে সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। আর এখন অধিকার আদায়ের আন্দোলনকারীদের 'ষড়যন্ত্রকারী' হিসেবে আখ্যায়িত করার শাসকদের বয়ান কোনোক্রমেই জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন