News71.com
 Bangladesh
 16 Aug 22, 07:12 PM
 215           
 0
 16 Aug 22, 07:12 PM

অবহেলাজনিত হত্যাকাণ্ডের দায় সরকারের।। আ স ম রব

অবহেলাজনিত হত্যাকাণ্ডের দায় সরকারের।। আ স ম রব

নিউজ ডেস্কঃ উত্তরার ঘটনাসহ প্রতিনিয়ত মর্মান্তিক দুর্ঘটনার পর সরকারের প্রতারণার নাটক বন্ধ করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। মঙ্গলবার (১৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের দায়িত্বহীনতায় প্রতিদিন সড়ক ও অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটছে। দুর্ঘটনার পরপর সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থা কখনো কখনো নড়েচড়ে বসে বা তাৎক্ষণিকভাবে যৎসামান্য পদক্ষেপ নেয় এবং তদন্ত কমিটি গঠন করে। শেষ পর্যন্ত কিছুই বদলায় না।

আবদুর রব বলেন, সড়কের ওপর নির্মাণ কাজের সময় মানুষের নিরাপত্তা বিধান করা প্রধানতম কর্তব্য হলেও বিআরটি প্রকল্পে এর কিছুই মানা হয়নি। নির্মাণ কাজ শুরু করার পর এখন পর্যন্ত গার্ডার ধসে চারটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এরপরও বিপুল ওজনের গার্ডার বসানোর কাজ চলছিল নিরাপত্তা বেষ্টনী ছাড়াই। নির্মাণ কাজে দুর্ঘটনা এড়াতে ঝুঁকি হ্রাসের কোনো ব্যবস্থা নেওয়া হয় না এবং দুর্ঘটনা সামাল দেওয়ার প্রস্তুতিও থাকে না। দুর্ঘটনার পর উদ্ধারে কোনো ব্যবস্থা নেই। ব্যস্ততম সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার কোনো বিকল্পও রাখা হয়নি। এসব হত্যাকাণ্ডের জন্য সরকারের চরম অবহেলা ও দায়িত্বহীনতা ভয়াবহ আকার নিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন