News71.com
 Bangladesh
 16 Aug 22, 07:14 PM
 166           
 0
 16 Aug 22, 07:14 PM

নতুন বোট দিয়ে অল্প সময়ে উদ্ধার কাজ চালাতে পারব।।প্রতিমন্ত্রী এনাম 

নতুন বোট দিয়ে অল্প সময়ে উদ্ধার কাজ চালাতে পারব।।প্রতিমন্ত্রী এনাম 

নিউজ ডেস্কঃ  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, আমরা আশা করি এই ৩০টি বোট এলে আমাদের সক্ষমতা আরও বাড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আরও চারশ বোট নির্মাণের নির্দেশ দিয়েছেন। আশা করি আমরা মানুষের জানমাল রক্ষা করতে পারব।মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের নির্মিত ৩০টি রেসকিউ বোট হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, আগস্ট শোকের মাস। শুরু থেকেই নানা আয়োজনে আমরা মাসটি উদযাপন করছি। 

এ প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধুর নির্দেশে ৭২ সালে প্রথম আটটি যুদ্ধ জাহাজ নির্মাণ করেছিল বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নতুন এ বোট দিয়ে অল্প সময়ে আমরা উদ্ধার কাজ চালাতে পারব।প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে আমরা এত তড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। সুইজারল্যান্ডের জেনেভায় শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল আমাদের এই মডেল দিয়েছিলেন। কম গভীর পানিতেও এই বোট উদ্ধারকাজ চালাতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন