News71.com
 Bangladesh
 16 Aug 22, 08:49 PM
 210           
 0
 16 Aug 22, 08:49 PM

শেখ হাসিনার কথার বিশ্বাস মানে বোকার স্বর্গে বাস।। রিজভী

শেখ হাসিনার কথার বিশ্বাস মানে বোকার স্বর্গে বাস।। রিজভী

নিউজ ডেস্কঃ  বর্তমানে মিথ্যার রাজত্ব চলছে। আর শেখ হাসিনার কথা বিশ্বাস করা মানে বোকার সঙ্গে বাস করা- মন্তব্যগুলো করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে গরিব ও দুস্থদের খাবারের বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা মুখে যা বলেন করেন তার উল্টো। বর্তমানে মিথ্যার রাজত্ব চলছে। শেখ হাসিনার কথা বিশ্বাস করা মানে বোকার স্বর্গে বাস করা।

তিনি (শেখ হাসিনা) বলেছিলেন যারা আন্দোলন করবে কিংবা গণভবনও যদি কেউ ঘেরাও করে তাহলে তাদের চা খাওয়াবেন! তারপর কী দেখলাম- ভোলায় বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি করে আমাদের ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে। এখন বলছেন আন্দোলনকারীদের কেউ গ্রেফতার করো না। এ কথা বলার পর কী দেখলাম- ফেনী, লক্ষ্মীপুর, পিরোজপুর, লালমনিরহাটে বিএনপির কর্মসূচিতে হামলা করেছে যুবলীগ-ছাত্রলীগ। তিনি যখন শান্তির কথা বলেন তখনই মনে হয় ভয়ংকর কোনো প্রতিশোধ নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন