News71.com
 Bangladesh
 17 Aug 22, 09:59 PM
 184           
 0
 17 Aug 22, 09:59 PM

টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান নয়, সত্যটা তুলে ধরছি।।বাণিজ্যমন্ত্রী

টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান নয়, সত্যটা তুলে ধরছি।।বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ টিসিবির ফ্যামিলি কার্ডের অনিয়ম নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, একেবারে অস্বীকার করতে চাই না যে, অনিয়ম হয়নি। হতে পারে ৫ শতাংশ মানুষ নজর ফাঁকি দিয়ে ঢুকে গেছে কিন্তু আমরা ৯৫ শতাংশ মানুষের কাছে তো পৌঁছে গেলাম। বুধবার (১৭ আগস্ট) সচিবালয়ে টিসিবির এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, করোনার সময় ৩৮ লাখ ৫০ হাজার মানুষকে প্রধানমন্ত্রীর কাছে আড়াই হাজার করে টাকা দেওয়া হয়েছিল। সেসব দরিদ্র মানুষ থেকে সাড়ে ৮ লাখ বাদ দিয়ে ৩০ লাখ লোক নেওয়া হয়। শহরগুলো থেকে ৭০ লাখ লোক ঠিক করা হয়েছে। রমজান মাসে ঈদকে সামনে রেখে সময় কম থাকায় তখন একটু তাড়াহুড়া ছিল। স্থানীয় কমিটি এ তালিকা করেছে, বাণিজ্য মন্ত্রণালয় করেনি। কার্ডধারীরা টিসিবির পণ্য বাজার থেকে ৪০ থেকে ৪৫ শতাংশ কম দামে পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন